শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষ্যে বাগআঁচড়ায় প্রবীণ ভোটারদের সাথে মতবিনিময় 

জয়নাল আবেদীন   |   শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষ্যে বাগআঁচড়ায় প্রবীণ ভোটারদের সাথে মতবিনিময় 
২৪

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রবীন ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৮ নভেম্বর)বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সোনাতনকাঠী গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার বজলুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক দল মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

বিশেষ অতিথি ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।

এ সময়,উপজেলা বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সহসভাপতি ইমাম হোসেন,

যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন,সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান,জেলা ছাত্রদলের সহ সভাপতি শাহানুর রহমান শাওন, বিএনপি নেতা আব্দুর রশিদ,মাষ্টার বজলুল রহমান,বাবু প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com