শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সহকারী অধ্যাপক পদে পদন্নোতির দাবি, গাইবান্ধায় বিসিএস প্রভাষকদের মানববন্ধন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সহকারী অধ্যাপক পদে পদন্নোতির দাবি, গাইবান্ধায় বিসিএস প্রভাষকদের মানববন্ধন
২৫

বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারদের (৩২ থেকে ৩৭ তম) পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদন্নোতির দাবিতে সারা দেশের ন্যায় গাইবান্ধায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ১১ টায় গাইবান্ধা সরকারি কলেজ মাঠে জেলা বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা বিসিএস সাধারন শিক্ষা প্রভাষক পরিষদের আহব্বায়ক আব্দুল কাইয়ুম আজাদ, সদস্য সচিব মিজানুর রহমান , শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মাসুদুর রহমান, বিসিএস সাধারন শিক্ষা প্রভাষক পরিষদ কলেজ শাখার আহব্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব ইফতেখারুল রহমান সহ প্রমুখ।

এ সময় প্রভাষকরা জানান, এক যুগ পার হলেও পদোন্নতি পাননি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অসংখ্য কর্মকর্তা। জুলাই বিপ্লবের পর দেশের বিভিন্ন সেক্টরে পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারে কর্মরত প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন। সেজন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে অবিলম্বে পদোন্নতির দাবিতে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হলে তারা কর্মবিরতিতে যাবার হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com