শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শো-ডাউনকে কেন্দ্র করে উত্তেজনা, প্রশাসনের ১৪৪ ধারা জারি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শো-ডাউনকে কেন্দ্র করে উত্তেজনা, প্রশাসনের ১৪৪ ধারা জারি
৪০

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে উত্তেজনা। স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে বিরোধের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ এবং বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকার এর সমর্থকদের পৃথক মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দেয়ায় প্রশাসন এ আদেশ জারি করেছে।

১৪৪ ধারা চলাকালীন সময়ে অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

জানা যায়, বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় তিনি রোববার (৯ নভেম্বর) একটি মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেন। এ ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও নিশাদপন্থী কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাহিদুজ্জামান নিশাদের কর্মীরা শোডাউনে অংশ নিতে জুমারবাড়ী যাবার পথে হাপানিয়া ও ডাকবাংলা মোড়ে বিএনপি কর্মীদের বাঁধার মুখে পড়েন। এতে অন্তত ৬-৭টি মোটরসাইকেল ও একটি সিএনজি ভাঙ্চুরের ঘটনা ঘটে।

পরে দুপুর দেড়টার দিকে দহিচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ অভিযোগ করে বলেন, “আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার শোডাউন গাড়িবহরে হামলা চালানো হয়েছে।”

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দু’পক্ষের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com