শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লক ডাউনের প্রতিবাদে মণিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধি   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লক ডাউনের প্রতিবাদে মণিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২৪

দেশের বাইরে অবস্থানরত  ফ্যাসিস্ট আওয়ামী লীগের সোস্যাল মিডিয়ায় ১৩ই নভেম্বর বৃহস্পতিবার ডাকা লকডাউনের প্রতিবাদে ১২ই নভেম্বর বুধবার বিকেলে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মণিরামপুর উপজেলা বিএনপি। ‎দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল মনিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। ‎মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংকিপ্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু,উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ। ‎

এছাড়াও মণিরামপুর উপজেলা যুবদল,ছাত্রদল, সেচ্চাসেবক দল,মহিলা দল,শ্রমীকদল সহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। ‎বৃহঃবারের সকল বিশৃঙ্খলা রুখে দিতে আগত বক্তারা প্রশাসনের পাশাপাশি সকল নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেন। এ ছাড়াও ফ্যাসিস্ট সরকারের আর কোন ধরনের কার্যক্রম বাস্তবায়ন হতে দেওয়া হবেনা বলে হুশিয়ারি দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com