শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে বুননের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান “অনুরণন ০.১” অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:   |   শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে বুননের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান “অনুরণন ০.১” অনুষ্ঠিত
২৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সৃজনশীল সংগঠন ‘বুনন’-এর উদ্যোগে প্রথমবারের মতো দিনব্যাপী অনুষ্ঠান “অনুরণন ০.১” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বুনন সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় বুননের এক্সিকিউটিভ সদস্য, নবীন ও প্রবীণ সদস্য, প্রাক্তন সদস্যসহ বহু শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

‘অনুরণন ০.১’ এর অন্যতম আকর্ষণ ছিল ২০১৮–১৯ ও ২০১৯–২০ শিক্ষাবর্ষের সদস্যদের বিদায় সংবর্ধনা এবং নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান। এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল ফরমাল পার্ট, কালচারাল পার্ট, দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যায় সঙ্গীতনির্ভর সাংস্কৃতিক সন্ধ্যা।

সমাপনী বক্তব্যে বুননের সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, ‘অনুরণন ০.১ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বুনন পরিবারের ভালোবাসা, ঐক্য ও বন্ধনের প্রতিচ্ছবি। আজ বিদায় নেওয়া প্রজন্ম ও নবীন সদস্যদের মিলনই আমাদের সংগঠনের আসল সৌন্দর্য।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com