শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেট-৪ আসনে প্রার্থী মনোনয়নে তৃনমূলের দাবীর মুল্যায়নের আহ্বান

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট-৪ আসনে প্রার্থী মনোনয়নে তৃনমূলের দাবীর মুল্যায়নের আহ্বান
২২

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাটে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলা সদরে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বিএনপির ৩১ দফা ও হাকিম চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত গণমিছিলটি জনসভায় রূপ নেয়। গণমিছিলটি উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সবজি বাজার সংলগ্ন পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

গোয়াইনঘাট উপজেলা লেংগুড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি কমর উদ্দিনের সভাপতিত্বে, আলীরগাও ইউনিয়ন পরিষদের সদস্য এবাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাবেক মেম্বার শামসুদ্দিন আল আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, ইউনিয়ন পরিষদের সদস্য তৈয়বুর রহমান, ও বারহাল ফাজিল মাদ্রাসার শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ।

গণমিছিলে উপজেলা ও ১৩টি ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, আলেম-উলামা, ব্যবসায়ী, যুবক ও তরুণসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার জনতা অংশ নেন। গণমিছিলে তৃনমূল নেতাকর্মী ও সাধারণ জনতার পক্ষ থেকে সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থী মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। সন্ধ্যারাতে উপজেলা সদরের মিছিলটি এক পর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়।

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জননেতা হাকিম চৌধুরী এই মাটির সন্তান। তিনি শিশুকাল থেকে শুরু করে আজ অবধি এই জনপদের কল্যাণে কাজ করে আসছেন। যেকোন দুর্দিনে তিনি গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন। আমরা জানি সিলেট-৪ আসনে কাউকে এখনো প্রাথমিক মনোনয়ন দেয়া হয়নি। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জবাসী বিভ্রান্ত হবেন না। আমাদের জন্য সুখবর অপেক্ষা করছে। সিলেট-৪ আসনে প্রার্থী মনোনয়নে তৃনমূল নেতাকর্র্মীদের দাবীর মুল্যায়ন হবে। ইনশাআল্লাহ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com