শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরের সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরের সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, ইন্ধন ও থানা ভাঙচুরের অভিযোগে সদরপুরের সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৫ নভেম্বর) উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কৃষ্ণপুর ইউনিয়নের মৃত হালিম ফকিরের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকির (৫২), একই ইউনিয়নের নয়াকান্দি গ্রামের শেখ কাশেমের ছেলে শেখ সজীব (২৪), একই গ্রামের শেখ আহম্মেদের ছেলে শেখ পলাশ (৪৭) এবং ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের মৃত করিম বেপারীর ছেলে সোহরাব বেপারী (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন (১৩ নভেম্বর) কর্মসূচিতে গ্রেপ্তাররা সরাসরি সম্পৃক্ত ছিল।

মহাসড়ক অবরোধে অংশগ্রহণ ও বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্নভাবে তারা ভূমিকা রাখেন। এ ছাড়া গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর-৪ আসন থেকে দুই ইউনিয়ন (হামিরদী ও আলগী) কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক অবরোধের সময় ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ ভাঙচুরের সঙ্গেও তারা জড়িত ছিলেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ও ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পরিষদের সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়া শেষে তাদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com