শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৬৫)ও শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ধনু

মেম্বার (৭৫)ও উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামালকে (৬০)গতকাল রবিবার(১৬/১১) মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল রবিবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে চালান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান। গত ৫ই আগস্ট উপজেলা শিবপুর ইউনিয়নে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com