শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানকে নিয়ে চার গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানকে নিয়ে চার গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণপুর চারগ্রাম ঈদগাঁহ মাঠে চার গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি আগাম নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে স্থানীয় জনগণের ঐক্য, করণীয় এবং মাঠপর্যায়ে সংগঠনের শক্তিশালী ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সুরুজ খাঁ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন সোহেল। এ সময় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুস, এস এ ফজলুল করিম সাদেক, হাজী জহিরুল হক জরু, আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “চার গ্রামের মধ্যে ৫৩ বছরে আমরা কোনো প্রার্থী পাইনি। এবার প্রথমবারের মতো আমাদের এলাকার নেতা বিএনপির প্রার্থী হয়েছেন। তাই নবীন-প্রবীণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নির্দেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকতে হবে। মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হয়েছে—সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাজ করব।”

সভা শেষে চার গ্রামের সাধারণ মানুষ প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং নির্বাচনী মাঠে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।মতবিনিময় সভাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় হাজার হাজার মানুষের অংশগ্রহণে চার গ্রাম জুড়ে একটি বিশাল র‌্যালি বের করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com