কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী (সিলেট-০৪) গোয়াইনঘাট,জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেটে জেলা বিএনপির উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন আহমেদ এর সমর্থনে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ হেলাল এর পরিচালনায় জাকির হোসেন মুন্নার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তারা বলেন উত্তর সিলেটের উদীয়মান তরুণ নেতৃত্ব ,জৈন্তিয়া মায়ের গর্বিত সন্তান,সারি-গোয়াইন-পিয়াইন বিঁধৈ|ত ধূলাকনা মাখা মাটি ও মানুষের প্রিয় নেতা ,গরীব-দুঃখী ,মেহনতি ও খেটে খাওয়া মানুষের হৃদয়ে স্পন্দন , আবাল- বৃদ্ধ – বনিতার আশা ভরসায় কেন্দ্রস্থল, সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা গনমানুষের নেতা,আগামী সিলেট -০৪ এর কান্ডারী ,অত্র অঞ্চলের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা জনাব হেলাল উদ্দিন আহমেদকে এমপি হিসেবে দেখতে চান এবং এলাকার উন্নয়নে অবদান রাখার জন্য দূর্দিনের পরিক্ষিত বিএনপি পরিবারের সন্তান হিসাবে বিএনপির মনোয়ন প্রদানের জন্য জোর দাবি জানান।
সভায় উপচে পড়া প্রবাসীদের করতালি মাধ্যমে হেলাল উদ্দিন আহমেদকে সমর্থন জানান। পরিশেষে প্রার্থীর ছোটভাই আমেরিকা প্রবাসী যুবদল নেতা আলীম উদ্দিন বক্তব্য রাখেন। উপস্থিত প্রবাসীরা হেলাল উদ্দিনের সমর্থনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন
গোয়াইনঘাট প্রবাসী কমিউনিটির পক্ষ হইতে নজরুল ইসলাম বদরুল,শাহাজান রহমান মফিজ, তরিক উদ্দিন, আশরাফুল আমিন, হেলাল আবেদীন, আব্দুল খালিক, জামাল উদ্দিন, সৈয়দ আলী, প্রভাষক আলীম, মোঃ মুসা, আব্দুল খালিক, কয়েস আহমদ, রানু মিয়া, ওলিউর রহমান, সালমান আহমেদ, মইনুদ্দিন, জালাল আবেদিন, মুন্না। কোম্পানীগঞ্জ প্রবাসীদের পক্ষ হইতে ইয়াসিন আহমদ, হাজী রহিম, হিফজুর রহমান, সুমন আহমদ, রাসেল। জৈনতাপুর প্রবাসীদের পক্ষে সাব্বির আহমেদ, শামীম, কালাম, কামরুল, কামাল, কয়েস প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করে উপস্থিত সকলে হেলাল উদ্দিনের নির্বাচনী কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com