শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
উপমহাদেশের মরমী সঙ্গীত ‘মলয়া গান’ এর স্রষ্টা, আধ্যাত্মিক সাধক ‘দয়াময়’ নামের প্রচারক মহর্ষি মনমোহন দত্তের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমকালো আয়োজনে রাতভর এক ‘মলয়া সঙ্গীত অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার রাতে নবীনগর উপজেলার কনিকাডা গ্রামের ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে সারা রাতব্যাপী মলয়া গানের আসরে প্রখ্যাত কন্ঠশিল্পী জহির পাগলা ও মুক্তা সরকার মলয়া গান পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে দয়াময় নামের অনুসারী শত শত ভক্ত অনুরাগী উপস্থিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার চিফ অপারেটিং অফিসার এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু।বিশিষ্ট সমাজসেবক বাহাদুর হোসেন সভাপতিত্বে ও মোহনা টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রবিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- জনাব আশরাফ হোসেন রাজু, নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- এস কে হেলাল উদ্দিন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও মহর্ষি মনোমহন দত্ত আশ্রম কমিটির উপদেষ্টা- মোহাম্মদ হোসেন শান্তি, বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক ও বলাই দাস প্রমুখ।
উদ্বোধন করবেন- শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-এম আর মজিব। শুভাগমন করেন- মহর্ষি মনোমোহন এর চতুর্থ পুরুষ, সাতমোড়া আনন্দ আশ্রম এর সভাপতি স্বামী স্বরূপ রতন দত্ত (দয়াল মনি)। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় দেশ-বিদেশের বাউল,মলয়া শিল্পী, কবি, সাংবাদিক, সাধু – ফকির এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বিশিষ্ট আধ্যাত্মিক সাধক ও কবি মনোমোহন দত্ত ১৮৭৭ সালে নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত ‘মলয়া’ গীতিগ্রন্থসহ বিভিন্ন কবিতা মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com