শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজম হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি

তানভীর ইসলাম আলিফ কুমিল্লা (হোমনা) প্রতিনিধি:   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজম হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি
১৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজম হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলের কেন্দ্রীয় দফতর থেকে ২৩ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তার ওপর আরোপিত সাংগঠনিক শাস্তি তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

দলীয় সিদ্ধান্তে উল্লেখ করা হয়, পূর্বের সিদ্ধান্ত পর্যালোচনা শেষে নাজম হকের বহিষ্কারাদেশ বাতিল করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় দলীয় সকল সাংগঠনিক কার্যক্রমে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নাজম হকের বিরুদ্ধে পূর্বে আরোপিত শাস্তি পুনর্বিবেচনার পর সংগঠনের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে হোমনা ও কুমিল্লা উত্তর জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সাম্প্রতিক একাধিক সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে বিভিন্ন জেলার বেশ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ বাতিল করে দল। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই হোমনার জনপ্রতিনিধি নাজম হক পুনর্বহাল হলেন।

দলীয় দায়িত্বে ফিরে এসে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন বলে স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com