শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় নিখোঁজের আড়াই মাস পর ডোবা থেকে স্কুলছাত্রের কঙ্কাল উদ্ধার

মোঃ জুয়েল রানা   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় নিখোঁজের আড়াই মাস পর ডোবা থেকে স্কুলছাত্রের কঙ্কাল উদ্ধার
২৬

চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজের ২ মাস ১৭ দিন পর তার মৃত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে জয়নগর গ্রামের গাজী বাড়ী সংলগ্ন উত্তর পার্শ্বে একটি ডোবা থেকে কিছু হাড় ও মাথা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহজাহান হাড় ও মাথার কঙ্কাল উদ্ধার থানায় নিয়ে আসে।

নিখোঁজ থাকা শিক্ষার্থী সাকিব হোসেন (১৩) উপজেলার জয়নগর গ্রামের গাজী বাড়ির সৌদী প্রবাসী আব্দুল কাদের গাজীর ছেলে।

১৩ বছর বয়সী সাকিব হাসান গত ৮ সেপ্টেম্বর ওই দিন দুপুরে তার শামসুন্নাহারের কাছে ভাত খেতে চাইলে এ সময় বাহিরে কোন এক অজ্ঞাত ব্যক্তি ডাক দিলে সে ঘর থেকে বের হয়ে বাড়ী ফিরেনি ।
এ ঘটনায় সাকিবের দাদা গাজী মনতাজ উদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে ছিলেন। (যার নং ৪৮৩)।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম কিছু হাড় ও মাথার কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কঙ্কাল গুলো ডিএন-এ টেষ্টের জন্য পাঠানো হবে। ডিএন-এ টেষ্টের পর বুঝা যাবে এ গুলো কার সাকিবের না অণ্যকারো। তবে নিখোঁজ সাবিকের নানা দুধ মিয়ার দাবি উদ্ধার হওয়া হাড় ও মাথার কঙ্কাল সাকিবের হবে বলে ধারনা করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com