শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচর পৌরসভায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ইউএনও ইয়াসিন খন্দকার

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচর পৌরসভায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ইউএনও ইয়াসিন খন্দকার
১৩

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পৌর প্রশাসক ও ইউএনও মো. ইয়াসিন খন্দকার।

২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের দোয়ারিয়া বড় ব্রিজের মাথা হইতে পৌরসভার মোড় পর্যন্ত কার্পেটিং ঢালাই রাস্তার কাজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার দায়িত্বপ্রপ্ত কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. দেলোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও এলাকার জনগণ।
এলাকাবাসী এ রাস্তা কার্পেটিং হওয়াতে আনন্দ প্রকাশ করে বলেন, সবার আশা- নিয়ম মেনে, মান বজায় রেখে এই রাস্তার কাজ যথাযথভাবে সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন বলেন, বর্তমান বাংলাদেশ জনপ্রতিনিধিহীন-প্রশাসনের কাঁধে ভর করেই দেশ চলছে। এমন সময় একজন জনবান্ধব, কর্মঠ ও দূরদর্শী প্রশাসকের উপস্থিতি একটি এলাকার জন্য আশীর্বাদস্বরূপ।
আমাদের কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ইয়াছিন খন্দকার ঠিক সেই রকম একজন মানুষ-যাকে নিয়ে ইতোমধ্যেই পুরো কুলিয়ারচরে আলোচনা শুরু হয়েছে।
তার একটি কথা কুলিয়ারচর বাসী হিসেবে আমার হৃদয়ে গভীর ভাবে ছুঁয়ে গেছে- “ওয়াশিং মেশিন যেমন কাপড় পরিষ্কার করে সুন্দর করে ফেলে, আমারও ইচ্ছে হয় কুলিয়ারচরকে তেমন সুন্দর করে ফেলতে।”
গত ২০ নভেম্বর ইউএনও মহোদয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ওমর ফারুক এবং পৌর প্রকৌশলী জনাব আবুল হাসান ভুইয়াকে সাথে নিয়ে আমাদের ৭নং ওয়ার্ড বিশেষ ভাবে পরিদর্শন করেন। পৌরসভা থেকে কলেজ হয়ে দোয়ারিয়া মোড় পর্যন্ত চলমান রাস্তার কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন। ব্রিজের পাশে প্রোটেকশন ওয়াল করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। দোয়ারিয়া মোড় হয়ে কৌতের কান্দির ভেতরের রাস্তা দ্রুত নির্মাণের তাগিদ দেন। ৭ ও ৮ নং ওয়ার্ডে দুইটি কালবার্ড সংস্কারে আশ্বস্ত করেন। চারারবনের ভেতরের রাস্তা পরিদর্শন করেন। মেরাতুলির অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। সরকার বাড়ি থেকে দোয়ারিয়া মেইন রোড পর্যন্ত নতুন রাস্তা সংস্কারের আশ্বাস দেন। পরিদর্শনে তিনি- বিভিন্ন অবহেলিত রাস্তাগুলোতে কোথায় কি প্রয়োজন ও কত দ্রুত করা যায়- সেসব নির্দেশনা দেন।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দোয়ারিয়া বড় ব্রিজের মাথা হইতে পৌরসভার মোড় পর্যন্ত কার্পেটিং ঢালাই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন জনবান্ধব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com