রাজশাহী প্রতিনিধি: | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বরেন্দ্র গবেষণা জাদুঘরে দিনব্যাপী “ঐতিহ্য উৎসব ও প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়।
ইউনেস্কো চেয়ার, ডারহাম ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও লোকজ সম্পদের সমৃদ্ধ বহুমাত্রিকতা তুলে ধরা হয়।
উৎসবে নৃত্য ও সঙ্গীত পরিবেশনা, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও স্থানীয় খাদ্য প্রদর্শনী ছিল প্রধান আকর্ষণ। এছাড়া জাদুঘরের সংগ্রহে থাকা গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন থেকে বাছাইকৃত ১৫টি নিদর্শনের বিশেষ প্রদর্শনী দর্শনার্থীদের নজর কাড়ে।
আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে ঐতিহ্য রক্ষা, সংরক্ষণ এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতি সচেতনতা আরও জোরদার হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com