শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ইব্রাহিম খলিফা স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৭/১১) সাহেবনগর বালুর মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাঈনু।
সভাপতিত্ব করেন সাহেবনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক এস.এম আলমগীর ইসলাম আলম।দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সেরা ১০ মধ্য থেকে বিচারকমণ্ডলীদের বিশ্লেষণের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারী তিনজন কে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন রছুল্লাবাদ গ্রামের আব্দুল্লাহ আল তাহমিদ,দ্বিতীয় স্থান অধিকার করে ফ্রিজ পেয়েছেন কনিকাড়া গ্রামের মিনহাজ এবং তৃতীয় স্থান অধিকার করে বাইসাইকেল পেয়েছেন থোল্লাকান্দির মোহাম্মদ হোসাইন।
এছাড়াও ৬৫ জন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রত্যেক কে ১ হাজার টাকা করে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিদের শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়।ব্রাহ্মণবাড়িয়া ইব্রাহিম খলিফা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো.শামীম বিন ইব্রাহিম নবীনগরীর সার্বিক পরিচালনায় নসিহত পেশ করেন,মাওলানা আহসানুল হক শাহীন শরাফতি, হাফেজ মাওলানা মানসুরুল হক,মুফতি রায়হান উদ্দিন জামী।আমন্ত্রিত উলামায়ে কেরামগনের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ওলিউল্লাহ, মুফতি ইকবাল হোসাইন,মুফতি হাফেজ আনোয়ার হোসাইন, হাফেজ শরীফ উদ্দিন, মাওলানা মুখতার হোসাইন সহ আরো বহু উলামায়ে কেরাম।মাহফিল পরিচালনায় মো.আলমগীর হোসাইন।
সার্বিক তত্বাবধানে ছিলেন মরহুম ইব্রাহিম খলিফার সন্তান আনোয়ার হোসেন,জামান ইব্রাহিম,কাজী আলম,আজাদ সওদাগর,সুমন ইব্রাহিম,সাকী ইব্রাহিম ও মো.বাকী ইব্রাহিম।পরে গভীর রজনীতে মরহুম ইব্রাহিম খলিফার রুহের মাগফেরাত কামনায় এবং সকল কবর বাসী সহ মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com