শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে স্বাস্থ্য সহকারীদের পুর্নমিলনী অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে স্বাস্থ্য সহকারীদের পুর্নমিলনী অনুষ্ঠিত
১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ শনিবার সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে মোহাম্মদ রকিব উদ্দিন খাঁনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় স্বাস্থ্য সহকারীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নবীনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন সরাইল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. জলিল কায়সার খোকন আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. মকবুল হোসেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. হিমেল খান আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. সুমন ভূঁইয়া বিজয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. মুস্তাফিজুর রহমান সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. আসাদুজ্জামান কসবা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন- তানিয়া সুলতানা- সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, মো. জসিম উদ্দিন সভাপতি বাঞ্ছারামপুর হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, মানসুরা আক্তার স্বাস্থ্য সহকারী নবীনগর, লোকমান হোসেন স্বাস্থ্য সহকারী নবীনগর, মাহবুবুর আলম সাবেক সভাপতি নবীনগর প্রেসক্লাব, ডা. মো. হিমেল খান আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. সাখাওয়াত হোসেন সহকারী পরিচালক সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া, ডা. মো. সাদেক মিয়া সিভিল সার্জন (অব.), ডা. মো. নোমান মিয়া সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া। প্রধান অতিথি আর বক্তব্য বলেন-“আমরা যদি সুস্থ থাকতে চাই আমাদের সন্তানদেরও ভালো থাকতে হবে, তাই তাদের টিকা দিতে হবে। টাইফয়েড টিকা প্রদানে সারা বাংলাদেশের সপ্তম স্থান এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় স্থান অধিকার করে, এবং এ টিকা দেওয়ার সনদ প্রদানে সারা দেশে প্রথম স্থান অধিকার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা। স্বাস্থ্য সহকারীদের গ্রেড প্রদানের ফাইল বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয় আছে। আশা করি আপনাদের দাবি দ্রুত সম্পূর্ণ হবে। তবে আপনারা ঐক্যবদ্ধ থেকে মানুষের জন্য কাজ করে যাবেন”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com