শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ হাফছড়ি ইউনিয়ন কৃষকদলের

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ হাফছড়ি ইউনিয়ন কৃষকদলের
৪০

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় হরদম চলছে ভোটের প্রচারণা জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বিএনপি’র নেতৃবৃন্দ পৌঁছে দিচ্ছেন ওয়াদুদ ভূইয়ার সালাম, চাচ্ছেন ধানের শীষের পক্ষে ভোট। ২৯ নভেম্বর ২০২৫ বিকাল ৩টা থেকে স্থানীয় লক্ষ্যসিপাড়া চাকমা পাড়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং আগামী সংসদ নির্বাচনে জনাব ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের কাছে কাছে গিয়ে কাজ করছেন গুইমারা উপজেলা বিএনপি ও হাফছড়ি ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দরা। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম বলেন- খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়াই উন্নয়নের প্রতীক। তিনি ২০০১-২০০৬ সাল পর্যন্ত পাহাড়ে যে উন্নয়ন করেছেন আওয়ামীলীগের ১৭ বছরে তার ২০% উন্নয়নও করতে পারেন নি।

তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য পাহাড়ী সম্প্রদায়ের নিকট আহ্বান জানান। ভোট ফর ধানের শীষ”ভোট ফর ওয়াদুদ ভূইয়া এ স্লোগানকে সামনে রেখে জনসংযোগে নেতৃত্ব দেন হাফছড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ জহির, গুইমারা উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, উপজেলা বিএনপির সদস্য মোঃ তরব আলী, হাফছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ ইউনিয়ন কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতাকর্মী জনসংযোগে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com