শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনার ইউএনও’র শেষ অনুষ্ঠান ‘২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনার ইউএনও’র শেষ অনুষ্ঠান ‘২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
১১

কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার শেষ কর্মদিবসে অনুষ্ঠিত হলো ‘২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য বদলি হওয়া খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ক্ষেমালিকা চাকমা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—হোমনা সরকারি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, আমিরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কে. এম. আতিকুর রহমান, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, মো. নজরুল ইসলাম, আমেনা বেগম, এটিএম মফিজুল ইসলাম শরীফ এবং চান্দেরচর দারুল ইসলাম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম।

জানা গেছে, গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে মাধ্যমিক পর্যায়ের ৩টি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬ জন শিক্ষার্থীকে ২০ হাজার টাকার সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com