শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জমি বসতবাড়ি সব চলে গেছে, ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব আব্দুর রহমান

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জমি বসতবাড়ি সব চলে গেছে, ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব আব্দুর রহমান
১২

একদিন আব্দুর রহমানের সব ছিল-জমি, বসতবাড়ি সব। নদী ভাঙনের শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন। এখনও ভাঙনের মুখে আরও সর্বনাশের অপেক্ষায় প্রহর গুনছেন।

তিনি স্ত্রীকে নিয়ে গাইবান্ধা সদর উপজেলার খামার কামারজানির গুচ্ছ গ্রামে ঠাঁই নিয়েছেন। ভাঙনের মধ্যেই তিন মেয়ে ও এক ছেলের বিয়ে দিয়ে বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই গুচ্ছ গ্রামে দিন গুজরান করেন।

মোল্লারচরের বাসিন্দা আব্দুর রহমান ১০ বার নদী ভাঙনের শিকার হয়ে জমিজিরাত হারিয়ে নিঃস্ব হয়ে বিভিন্ন চরে বাস করে শেষ পর্যন্ত খামার কামারজানির গ্রচ্ছ গ্রামে আশ্রয় নিয়েছেন।

৬১ বছর বয়সী আব্দুর রহমানের এখন আর কিছুই নেই, নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু গুচ্ছ গ্রামটিও নদী ভাঙনের হুমকির মুখে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে গুচ্ছ গ্রামটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে আব্দুর রহমানের শেষ আশ্রয়ও।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com