শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালেদা জিয়ার জন্য প্রেস ফাইভের দোয়া মাহফিল

ঈশাত জামান মুন্না,লালমনিরহাট প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার জন্য প্রেস ফাইভের দোয়া মাহফিল
১৫

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন প্রেস ফাইব দোয়া মাহফিল করেছে।

সোমবার(১ ডিসেম্ববর) জেলার আদিতমারী উপজেলার নমুরি মাদ্রাসা হল রুমে দোয়া মাহফিল সম্পন্ন হয়।এতে প্রেস ফাইভ এর নেতৃবিন্দ ও জেলার প্রায় সব সাংবাদিক উপস্থিত ছিলেন।

আহ্বায়ক সদস্য রাহেবুল ইসলাম টিটুল বলেন,আজকে আমরা দোয়া মাহফিল করেছি।প্রেস ফাইবের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি।

প্রেস ফাইব এর যুগ্ম আহ্বায়ক ফারুক আলম বলেন,বাংলাদেশের গণতন্ত্রিক ধারা অব্যাহত রাখার যে কজন মানুষ পাওয়া যায,তার মধ্যে খালেদা জিয়া অন্যতম।শূণ্যতা মানুষের অনুভূতি যাগ্রত করে।খালেদা জিয়া আজ আছেন,আমাদের মধ্যে তার শূণ্যতা প্রকট হয়নি।যেদিন থাকবেনা সেদিন তার শূণ্যতা অণুভুত হবে।তাই আমরা যে যার স্থান থেকে তার জন্য দোয়া করবো।

যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন,ঐক্য,স্বাধীনতা-গণতন্ত্র খালেদা জিয়ার ধারণা।এটার কারণে আমি তার প্রতি অণুরক্ত।

প্রেস ফাইবের উপদেষ্টা সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মানিক বলেন,এখন খালেদা জিয়া প্রায় সকল মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব।তার কর্মগুণে এখন তিনি মহিয়সী নারী।তিনি এখন জটিল সময় পার করছেন।তিনি সুস্থ হয়ে উঠবেন,এটাই হয়তো প্রেস ফাইবের সবার চাওয়া।প্রেস ফাইভের উদ্যেশ্য হচ্ছে এক সাথে থাকা।ব্যার্থতা নয়,সাফল্যের গল্প শোনানো।

প্রেস ফাইভ এর আহ্বায়ক ও সিনিয়র রিপোর্টার আলতাফুর রহমান বলেন,বাংলাদেশের তিনবারের প্রধাণমন্ত্রী ও একজন রাষ্ট্রপতির স্ত্রী।আমরা জানি তার অবস্থা খুব একটা ভালো নয়।আমরা যে যার স্থান থেকে দোয়া করি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com