শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেতাগীতে সরকারি কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের মানববন্ধন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতাগীতে সরকারি কলেজ বিসিএস জেনারেল  এডুকেশন অ্যাসোসিয়েশনের মানববন্ধন
২৩

স্বুল মডেলিং বাতিল করে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুন্ন রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক থেকে প্রশাসনিক সর্বস্তরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে অন্তর্ভ’ক্ত করে অধ্যাদেশ জারি এবং উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে বরগুনার বেতাগীতে সরকারি কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ইউনিট মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমাদুল হক শাহীন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হামীম হোসাইন ও উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মো: জিহাদুল কবির রাজ।

মানববন্ধনে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকরা অংশ গ্রহণ করেন। এ সময় দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় এ জন্য উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণের প্রতিবাদ জানিয়ে বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী স্বুল মডেলিং বাতিল করে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুন্ন রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক থেকে প্রশাসনিক সর্বস্তরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে অন্তর্ভ’ক্ত করে অধ্যাদেশ জারির জোর দাবি করেন। ক্যাপশন: বেতাগীতে সরকারি কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ইউনিটের মানববন্ধন। বুধবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে থেকে তোলা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com