শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ
১৮

নড়াইলের লোহাগড়া পৌর শহরের কুন্দশী এলাকা থেকে এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে শহরের কুন্দশী এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মো: ইমরুল ভূঁইয়া (৩৬) কুন্দশী এলাকার মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com