চট্টগ্রাম প্রতিনিধি: | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে সি আর বি, ষোলশহর ও ডি সি হিল শাখার প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর বিভাগীয় প্রধান ও শাখা প্রধান জি.এম. আহমেদ ইকবাল। তিনি বলেন, “এমন মানবিক উদ্যোগে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও নগরফুলের সঙ্গে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর মার্কেটিং ও কমার্শিয়াল কর্মকর্তা মারিয়ম খান; ওয়ান-এর মার্কেটিং ও কমার্শিয়াল ম্যানেজার রুমানা আফরোজা;
ওয়ান-এর ম্যানেজার আতিকুর রহমান;
নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম; সাবেক সভাপতি রাশেদা আক্তার ইমু, নগরফুলের সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক অমিত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক এম.জি. রহমান, কার্যকারী সদস্য আল রিজোয়ান আহমেদ চৌধুরি,
এছাড়া নগরফুলের প্রজেক্ট ডিরেক্টরসহ ও নগরফুলের শাখা চিফ সহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।
নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম তাঁর বক্তব্যে ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। প্রধান অতিথি বক্তব্যের শেষে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বাচ্চারা স্বাস্থ্যসেবা ও শিক্ষা সামগ্রী এবং শিতের পিঠা পেয়ে অনেক আনন্দিত ছিলো। পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com