শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় সাবেক ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলামের দাফন সম্পন্ন

মোঃ জুয়েল রানা   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় সাবেক ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলামের দাফন সম্পন্ন
৩৮

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো: জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালি……..রাজিউন)। গত শুক্রবার ভোররাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহরের পরে ভূঁইয়ারা উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মরহুমের জানাযায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ্ শাজুলী,পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মোঃ ফানাউল্লাহ্ শাজুলী ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মাসুদুর রহমান প্রমুখ।

মরহুমের জানাজার নামাজ পড়ান দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ্ শাজুলী। উল্লেখ্য যে,ভূঁইয়ারা গ্রামের অধিবাসী ও সাবেক ইউপি সদস্য মো: জহিরুল ইসলাম জীবদ্বশায় একজন ন্যায় বিচারক ও প্রতিবাদী রাজনৈতিক মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন। তিনি সদা হাসিখুশী থাকতেন এবং সাধারন মানুষের ন্যায় জীবন যাপন করতেন। ইউপি সদস্য থাকাকালীন সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি তিনি কারও সঙ্গে ভুল ত্রুটি করে থাকেন তাহলে তাকে নিজগুণে ক্ষমা করে দেওয়ার জন্য সকলের নিকট মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মরহুমের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের মাতম বইছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com