শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তগণমাধ্যম ও আগামীর চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম প্রেসক্লাবে  মুক্তগণমাধ্যম ও আগামীর চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
৩৯

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির উদ্যোগে ৫ ডিসেম্বর শনিবার, বেলা তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলরুমে “মুক্তগণমাধ্যম ও আগামীর চ্যালেঞ্জ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শাহ নেওয়াজ, ব্যুরো চীফ বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) ও সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ‘র সভাপতিত্বে ও বৈশাখী টিভির ব্যুরো চীফ গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এস এম নসরুল কদির, ভাইস চ্যান্সেলর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুল হক সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধারণাপত্র উপস্থাপন করেন,আলী আর রাজী , সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আলোচনায় অংশগ্রহণ করেন, জাহিদুল করিম কচি, আবাসিক সম্পাদক দৈনিক আমার দেশ ও সদস্য সচিব চট্টগ্রাম প্রেসক্লাব, এডভোকেট আব্দুস সাত্তার, সভাপতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি,সায়মা আলম সহযোগি অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইন্জিনিয়ার, সেলিম মোঃ জানে আলম, বিভাগীয় সভাপতি, এ্যাব, চট্টগ্রাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ‘মুক্তসংবাদমাধ্যম’ চায় কারণ গণতন্ত্রের বেঁচে বা টিকে থাকার সত্যই হচ্ছে ‘মুক্তসংবাদ মাধ্যম’। পাশাপাশি ছড়িয়ে যাচ্ছে ‘ডিজিটাল লিটারেসি’ ও মিডিয়া লিটারেসি’র মত অভিনব পাঠ্যক্রম।

স্বাধীন মিডিয়া কমিশন হচ্ছে, প্ল্যাটফর্ম রেগুলেশনের নতুন আইন-কানুন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজিত সংবাদের ‘ডিসক্লোজার’ বাধ্যতামূলক করছে রাষ্ট্রগুলো। ডিপফেক শনাক্তের প্রযুক্তি উন্নত করার পাশাপাশি ডিজিটাল জবাবদিহিতার আয়োজন চলছে জোরদারভাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান,মিয়া মোহাম্মদ আরিফ,রফিকুল ইসলাম সেলিম, সোহাগ কুমার বিশ্বাস।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com