শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ফারিয়ার কমিটি গঠিত: সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক বদিউজ্জামান

​মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি::   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ফারিয়ার কমিটি গঠিত: সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক বদিউজ্জামান
১৬

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), কুটি, কসবা, ব্রাহ্মণবাড়িয়ার নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে। ০৮/১২/২০২৫ তারিখে ফারিয়ার এক সাধারণ সভায় উপস্থিত সবার সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই কমিটি পেশ করা হয়।

​গঠনতন্ত্র অনুযায়ী, নতুন কমিটিতে মো. জাহাঙ্গীর আলম (ট্রিম ফার্মা) সভাপতি এবং মো. বদরুজ্জামান (রেডিয়েন্ট ফার্মা) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

​নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সহ-সভাপতি হিসেবে শাহিন মিয়া (এরিস্টো ফার্মা) এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মানসুরুল হক (ইনসেপ্টা ফার্মা)। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. আদনান হাবিব (নাভানা ফার্মা)। এছাড়া, অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. জিয়াউর রহমান (রেডিয়েন্ট ফার্মা) ও প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. শিফুল রানা (এসিআই ফার্মা)।

​সংগঠনের কার্যক্রমে সহযোগিতা এবং পরামর্শ প্রদানের জন্য সাত সদস্যের একটি শক্তিশালী উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে। এই মণ্ডলীর সদস্যরা হলেন: মো. রাসেল (মিল্লাত ফার্মা), অসীম বর্মণ (পপুলার ফার্মা), মো. জান্নাত শেখ (এসিআই ফার্মা), মো. শহিদুল ইসলাম (একমি ফার্মা), মো. ওয়াসীম (ইউনিমেড) এবং মো. আলি হোসেন সুমন (ইউনিটিড)। এছাড়াও ড্রাগ ও কেমিস্ট সমিতির প্রসেনজিৎ দাস উপস্থিত ছিলেন।

​নবগঠিত কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “স্বাস্থ্যসেবার প্রসারে ওষুধ প্রতিনিধিদের ভূমিকা অনস্বীকার্য। ফারিয়ার কুটির নতুন কমিটি ওষুধ শিল্পের পেশাদারিত্ব এবং সদস্যদের ঐক্য বৃদ্ধিতে কাজ করে যাবে।” সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান ফারিয়ার প্রতিটি সদস্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

​কমিটির সদস্যরা জানান, এই সংগঠন স্বাস্থ্যখাতে নিজেদের ভূমিকা আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম, যেমন— ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে সদ্ভাব ও পেশাগত দক্ষতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com