রিয়াদ ইসলাম, জলঢাকা: | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রংপুর, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জায়িদ ইমরুল মোজাক্কিন। তিনি বলেন, “দুর্নীতি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে নৈতিকতা, দায়িত্ববোধ ও স্বচ্ছতার পথ অনুসরণ করতে হবে।” তিনি প্রশাসনের স্বচ্ছতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন।
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আজিজার রহমান। তিনি বলেন, “দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। ব্যক্তিগত সততা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুললেই দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের অংশগ্রহণ ও নৈতিক জাগরণই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন নিশ্চিত করতে পারে।
আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com