শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মোটরসাইকেলের গর্জনে কাঁপলো তাড়াইল:হাতপাখার পক্ষে নজিরবিহীন শোডাউন

মুকুট রঞ্জন দাস, তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোটরসাইকেলের গর্জনে কাঁপলো তাড়াইল:হাতপাখার পক্ষে নজিরবিহীন শোডাউন
৩৫

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের রাজনৈতিক অঙ্গন বুধবার যে দৃশ্য দেখল তা সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে এক নতুন সংযোজন। হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার এর নেতৃত্বে অনুষ্ঠিত ব্যাপক মোটরসাইকেল শোভাযাত্রা রাজপথে সৃষ্টি করেছে শক্তির বিস্ফোরণ, জনতার ঢল আর নির্বাচনী উত্তেজনার বর্ধিত তরঙ্গ। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা। তাড়াইল উপজেলার তালজাঙ্গা খেলার মাঠে সকাল থেকেই মানুষের সমাগম বাড়তে থাকে। মোটরসাইকেলের দীর্ঘ সারি, পতাকা হাতে তরুণ কর্মী, আর দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক। যাত্রা শুরুর মুহূর্তটি ছিল যেন নির্বাচনী এক ‘উদ্দীপনার বিস্ফোরণ’। শোভাযাত্রা মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের গর্জন, উত্তাল স্লোগান এবং কর্মীদের উচ্ছ্বাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

শোভাযাত্রা তাড়াইলের সড়কপথ অতিক্রম করার সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ছিল চোখে পড়ার মতো। কেউ দোকান থেকে বেরিয়ে এসে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন,কেউবা রাস্তার ধারে দাঁড়িয়ে উঠতি সমর্থকদের দেখছেন বিস্ময়ের চোখে। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েন। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই শোভাযাত্রা সোশ্যাল মিডিয়াতেও আলোচনার ঝড় তোলে।স্থানীয়রা বলছেন,এত সুবিশাল মোটরসাইকেল মিছিল আগে এ অঞ্চলে দেখা যায়নি। রাজপথ যেন উন্মুক্ত সমাবেশে পরিণত হয়েছিল। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ,সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতা, তরুণ কর্মী ও সমর্থক।

নেতৃবৃন্দের অংশগ্রহণ শোভাযাত্রাটিকে শুধু শক্তিশালীই করেনি, বরং উপজেলায় দলের সাংগঠনিক অবস্থানও আরও দৃঢ়ভাবে ফুটিয়ে তুলেছে। দিনব্যাপী শোভাযাত্রায় সামনে থেকেই নেতৃত্ব দেন প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। পথের বিভিন্ন স্থানে থেমে তিনি কর্মী–সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তার বক্তব্যে উঠে আসে পরিবর্তনের প্রত্যাশা এবং মানুষের ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন।তিনি বলেন,বাংলাদেশের মানুষ আজ ন্যায়,সাম্য ও মর্যাভিত্তিক সমাজব্যবস্থা চায়।ইসলামী আন্দোলন বাংলাদেশ সে প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের বড় শক্তি। তার সংক্ষিপ্ত বক্তব্য কর্মীদের মধ্যে নতুন উদ্যম জাগিয়ে তোলে। প্রত্যেক ইউনিয়নে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্লোগানের তীব্রতা আরও বাড়তে থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোভাযাত্রা কেবল সাধারণ শক্তি প্রদর্শন নয় বরং আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের অবস্থান পুনরায় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। উপজেলায় মানুষের উপস্থিতি, তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শোভাযাত্রার বিশালতা প্রমাণ করে যে হাতপাখা প্রতীক নিয়ে উল্লেখযোগ্য জনআগ্রহ তৈরি হয়েছে।অনেকে বলছেন,কিশোরগঞ্জ-৩ আসনে বাতাস পাল্টাচ্ছে। এই শোডাউন মাঠের বাস্তবতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সূর্য ডোবার আগ পর্যন্ত শোভাযাত্রা তাড়াইল উপজেলাজুড়ে চষে বেড়ায়। প্রতিটি ইউনিয়নে ছিল জনতার আগ্রহ, সমর্থকদের উচ্ছ্বাস এবং নির্বাচনী উত্তাপের নতুন ঢেউ।দিনশেষে পুরো এলাকা যেন এক কথায় বলল,হাতপাখার শক্তি এবার সত্যিই দৃশ্যমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com