শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সাংবাদিকতা-আইন পেশায় জড়িত শিক্ষকদের তথ্য চাইলো শিক্ষা অফিস

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সাংবাদিকতা-আইন পেশায় জড়িত শিক্ষকদের তথ্য চাইলো শিক্ষা অফিস
২৩

গাইবান্ধায় এমপিওভুক্ত স্কুল- মাদ্রাসার কতজন শিক্ষক গোপনে সাংবাদিকতা বা আইন পেশায় জড়িত -তা জানতে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস। এ বিষয়ে জেলার ৭টি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জরুরি পত্র পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়-উপজেলার আওতাধীন সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক-কর্মচারী সাংবাদিকতা অথবা আইন পেশায় যুক্ত আছেন, তাঁদের বিস্তারিত তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে।

জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান-সরকার প্রণীত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী কোনো শিক্ষক-কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশা বা অন্য কোনো আর্থিক লাভজনক কাজে যুক্ত থাকতে পারবেন না। এ নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবেই জেলা পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ব্যাপক আলোচনা-সমালোচনা এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com