শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক ও হোপ সংস্থার নির্বাহী পরিচালক এ কে, এম আসাদুজ্জামান কল্লোল এনজিও ফেডারেশন (এফএনবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল (১০/১২/২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলা এনজিও ফেডারেশন (এফএনবি) এর বার্ষিক সাধারণ সভায় পরবর্তী ৩ বছরের জন্য নতুন জেলা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাঞ্জেরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইসহাক মিয়া, কোষাধ্যক্ষ পদে মো. জাহাঙ্গীর আলম-ব্যুরো বাংলাদেশ এর জোনাল ম্যানেজার সহ ১১ সদস্য বিশিষ্ট এফএনবি জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আশা, হোপ, ব্যুরো বাংলাদেশ, ব্র্যাক, টিএমএসএস, পাঞ্জেরী, সাজেদা ফাউন্ডেশন, গাক, রিক, পদক্ষেপ, এসএসএস ও পিএমকে প্রতিনিধিবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com