শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
৩৭

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে গতকাল১১/১২/২৫ বৃহস্পতিবার মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

মতবিনিময়কালে পুলিশ সুপার বলেছেন, সাংবাদিকরা পুলিশের থার্ড আই। পুলিশ-সাংবাদিক একসাথে কাজ করলে অপরাধ দমন আরও শক্তিশালী হবে। ব্রাহ্মণবাড়িয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা আমার ফাস্ট প্রায়োরিটি। আগ্নেয়াস্ত্রেও ব্যবহার বেড়ে যাওয়া গত নভেম্বরে পৃথক ঘটনায় গুলিতে তিনজন নিহত হন। এছাড়াও আমরা পর্যালোচনা করে দেখেছি গত তিন মাসে ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ বেড়েছে। জেলায় শিগগিরই অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেয়ার পর আমার ফোকাস থাকবে অপরাধ নিয়ন্ত্রণে। মাদক, অস্ত্র, সন্ত্রাস, আধিপত্য বিস্তার, বালু মহালসব ধরনের অপরাধ রিকোভার করতে স্পেশাল ড্রাইভ চলবে। অস্ত্র ও মাদকের বিষয়টি আমার নজরে এসেছে। ফোকাসটা আমাদের এখন নির্বাচন কেন্দ্রিক। আমরা একটা স্পেশাল ড্রাইভে যাবো। ড্রাগস এন্ড আর্মস একটার সাথে আরেকটা রিলেটেড। কোনো অপরাধ করা কাউকে আমি ব্রাহ্মণবাড়িয়া দিব না।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। মতবিনিময় সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবে দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম রকীব উর রাজা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, পুলিশ মিডিয়া উইংয়ের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শন উত্তম কুমার শর্মা।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার হাতে প্রেস ক্লাবের স্মারকগ্রন্থ তুলে দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com