শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“গাউছিয়া তৈয়্যবিয়া বালক-বালিকা হাফেজিয়া মডেল মাদ্রসা’র বার্ষিক সভা অনুষ্ঠিত”

তৌফিক আলম চৌধুরী || চন্দনাইশ, চট্টগ্রাম   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“গাউছিয়া তৈয়্যবিয়া বালক-বালিকা হাফেজিয়া মডেল মাদ্রসা’র বার্ষিক সভা অনুষ্ঠিত”
২৩

চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন গাউছিয়া তৈয়্যবিয়া বালক বালিকা হাফেজিয়া মডেল মাদ্রসা’র বার্ষিক সভা, পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান, হাফেজদের দস্তারবন্দী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।

১২ ডিসেম্বর জুমাবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক ) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী।
এসময় তিনি বলেন,
শুধু কুরআন মুখস্থ করাই লক্ষ্য নয়, বরং কুরআনের আলো নিজের জীবনে ধারণ করাই আসল সাফল্য।
হাফেজ হও কিন্তু চরিত্র যেন হয় নরম, আচরণ হয় সুন্দর, চোখ থাকে পাপমুক্ত, জিহ্বা থাকে সত্য ও ভদ্র।
তোমাদের উস্তাদগণ অতি কষ্ট করে, ধৈর্য ধরে তোমাদেরকে কুরআন শেখান। তাদের প্রতি সম্মান, আনুগত্য ও দোয়া সবসময় বজায় রেখো। তাদের পরিশ্রম তোমাদের জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি।
আজকের এই সাফল্যের পেছনে রয়েছে তোমাদের বাবা-মায়ের পরিশ্রম, ত্যাগ ও দোয়া। তাদের খেদমতকে সম্মান করো এবং তাদের জন্য সর্বদা দোয়া করো।
তোমরা শুধু কুরআন হাফেজ হয়েই থেমে যেও না—
তাজবিদ ও কিরাত শিখো,কুরআনের অর্থ বোঝার চেষ্টা করো,দুনিয়ার বিভিন্ন জ্ঞান শিখো,সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হও
তোমরাই আগামী দিনের নৈতিক নেতা, আলোকিত মানুষ।

ছবির ক্যাপশনঃ গাউছিয়া তৈয়্যবিয়া বালক বালিকা হাফেজিয়া মডেল মাদ্রসা’র বার্ষিক সভায় হাফেজদের ক্রেস্ট প্রধান করছেন শফিকুল ইসলাম রাহী

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com