শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে চিকিৎসার জন্য অসহায় জুলেখা বেগমকে হুইল চেয়ার নগদ অর্থ প্রদান

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে চিকিৎসার জন্য অসহায় জুলেখা বেগমকে হুইল চেয়ার নগদ অর্থ প্রদান
৫০

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পৌর নারায়নপুর আলোকিত সামাজিক সংগঠনের পক্ষ থেকে ১২ ডিসেম্বর শুক্রবার বিকালে চিকিৎসার জন্য অসহায় জুলেখা বেগমকে হুইল চেয়ার ও বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

নারায়নপুর মধ্যপাড়ার চিরদুঃখীনি পঙ্গু ও বিধবা এক বৃদ্ধার নাম জুলেখা। অনেক বছর আগেই এক দুর্ঘটনায় একটি পা হারায়, সম্প্রতি অন্য ভাল পায়ের হাঁটুতেও ইনফেকশন হয়ে যায়। রিক্সা চালক একমাত্র ছেলের পক্ষে জুলেখা বেগমের চিকিৎসা খরচ চালানো সম্ভব হচ্ছিল না। উনার অসহায় অবস্থার খবর জানতে পেরে এগিয়ে আসেন নারায়নপুর আলোকিত সামাজিক সংগঠন।সংগঠনের পক্ষ থেকে জুলেখা বেগমকে একটি হুইল চেয়ার ও বিশ হাজার টাকা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান বাদল, আজাদ, রিপন, রাজিব, মাহবুব মাষ্টার, সজিব, কাদের সহ প্রমুখ। অসহায় জুলেখা বেগম বলেন, আমি অনেক খুশি পৌর নারায়নপুর আলোকিত সামাজিক সংগঠন যে হুইল চেয়ার ও নগদ বিশ হাজার টাকা আমাকে প্রদান করেছেন । জুলেখা বেগম আবেগ আপ্লুত হয়ে আরোৈ বলেন, আমি যদি সুস্থ থাকতাম তাহলে তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম । আমার অনেক ভালো লাগতো । আমি কখনো ভাবি না আমার জীবন এমন হবে । একমাত্র সৃষ্টিকর্তাই জানে আমাকে কেন এমন করল । তারপরও আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।আমি প্রমাণ পেলাম আমাকে যে নারায়নপুর সামাজিক সংগঠন হেল্প করেছে তাই আমি বলতে চাই, মানুষের কখন কি হয় বলা যায় না । এই জীবন যুদ্ধে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের উপর নির্ভরশীল থাকে। এটাই বাস্তবতা ।সাংবাদিক হেলাল উদ্দিন বলেন, অসহায় জুলেহা বেগমের প্রতি নারায়ণপুর সামাজিক সংগঠনের যে উদ্যোগ নিয়েছে, তা সাধুবাদ জানাই, আমাদের প্রত্যেকটি সমাজে এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com