শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা
৩৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মোজাফফর হোসেন জাফরকে সভাপতি এবং আব্দুল ওহাব মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আজ এই কমিটির অনুমোদন প্রদান করেন।

দলীয় সূত্রে জানা গেছে, অনুমোদনের সঙ্গে সঙ্গে নবঘোষিত নেতৃত্বকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা যুবদল কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চরভদ্রাসন উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার, দলীয় আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে যুবদলের ভূমিকা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নবনির্বাচিত নেতারা দায়িত্ব পেয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যুবদলকে আরও শক্তিশালী সংগঠনে রূপ দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com