শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সার সিন্ডিকেটের নামে অপপ্রচার, সার ডিলার আইয়ুব আলীর বিবৃতি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সার সিন্ডিকেটের নামে অপপ্রচার, সার ডিলার আইয়ুব আলীর বিবৃতি
১৪৪

গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গায় “ডিলার কর্তৃক সার সিন্ডিকেট-ইউএনও’র হস্তক্ষেপ প্রয়োজন” শীর্ষক শিরোনামের প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন মর্মে দাবী করে বিবৃতি দিয়েছেন সার ডিলার আইয়ুব আলী।

বিবৃতিতে তিনি দাবী করেন, গত ১৪-১২-২০২৫ইং তারিখে বিভিন্ন অনলাইনসহ প্রিন্ট মিডিয়ায় “ডিলার কর্তৃক সার সিন্ডিকেট-ইউএনও’র হস্তক্ষেপ প্রয়োজন” শীর্ষক শিরোনামের প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়। এটি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর বটে। গত ৮ ডিসেম্বর/২৫ ইং রাত সাড়ে ৮ টায় আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারে সার বিক্রির কোন ঘটনা ঘটেনি। এলাকার মধ্যে এটি একটি সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান।
গত ৯ ডিসেম্বর উপজেলা কৃষিকর্মকর্তাসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানটি আকস্মিকভাবে পরিদর্শন করেন। সারের সকল হিসেব যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করতে কোন প্রতিপক্ষ মহল স্বার্থ হাসিলের লক্ষ্যে সাংবাদিকের কাছে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট তথ্য প্রদান করে সংবাদ প্রকাশ করে যা দুঃখজনক এবং মানহানিকর। বিবৃতিতে তিনি মিথ্যা, ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com