জলঢাকা প্রতিনিধি: | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে নীলফামারীর জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি স্বাধীনতার আদর্শ সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com