শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“৪নং বরকল ইসলাম প্রচার সংস্থা ও ইসলামী ছাত্র শিশু-কিশোর কল্যাণ সংস্থার-র যৌথ উদ্যোগ ইসলামী সম্মেলন অনুষ্ঠিত”

তৌফিক আলম চৌধুরী,চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“৪নং বরকল ইসলাম প্রচার সংস্থা ও ইসলামী ছাত্র শিশু-কিশোর কল্যাণ সংস্থার-র যৌথ উদ্যোগ ইসলামী সম্মেলন অনুষ্ঠিত”
৪৬

১৫ ডিসেম্বর সোমবার চন্দনাইশ উপজেলার কানাইমাদারী নিদাগের পাড়ায় ৪নং বরকল ইসলাম প্রচার সংস্থা ও ইসলামী ছাত্র শিশু-কিশোর কল্যাণ সংস্থা’র যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামী সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নন্দিত মুফাসসিরে কুরআন, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী – কুয়াকাটা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। কানাইমাদারী জায়নুল উলুম মাদ্রাসা’র নির্বাহী পরিচালক মাওলানা তাজুল ইসলাম,

ভিংরোল তেমুহনী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান ও দারুল মা’আরিফ মাহিলা মাদ্রাসা পরিচালক মাওলানা নাসির উদ্দীন এর যৌথ সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী ফতেহপুর মাদ্রাসা’র পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভী রাহমতুল্লা আলাই এর খলিফা মাওলানা সিরাজুল হক সাহেব, বিশেষ বক্তা হিসাবে বয়ান রাখেন আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি এর সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ ও বরকল ফয়জিয়া মাদ্রাসা’র সহকারী পরিচালক মাওলানা আনিসুর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com