শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রথম আলো, ডেইলি স্টারে আগুন ও নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলার নিন্দা সিআরএফ

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম আলো, ডেইলি স্টারে আগুন ও নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলার নিন্দা সিআরএফ
২২

প্রথম আলো, ডেইলি স্টার এ আগুন দেয়া ও নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম। ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমের উপর হামলা মানে রাস্ট্রের উপর আঘাত। সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন লাগানোর ঘটনা কোনভাবে কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, এসব করে গণমাধ্যমকে থামানো যায় না, বরং দেশ ও জাতির ক্ষতি হয়। দেশের স্থিতিশীলতা নষ্ট হয়। তিনি এ ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com