শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে চোর সন্দেহে পিটুনিতে নিহত-১, আটক-৪

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে চোর সন্দেহে পিটুনিতে নিহত-১, আটক-৪
১৭৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার মধ্যরাতে কাইতলা (উ.) ইউনিয়নের কোনাউর গ্রামে চুরির সন্দেহে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। নিহত শাহেদ আলী উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- শনিবার মধ্যরাতে কোনাউর গ্রামের মোহাম্মদ আলী ওরফে লেবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাঁকে আটক করেন। পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনা স্থলেই মারা যান। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়- প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ ও মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন- “লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।
তিনি আরও জানান-” ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com