শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে নারিকেল গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে নারিকেল গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু
৩৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে রমজান আলী (৫৫) নামে এক ডাব ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী এলাকার বাসিন্দা। ঘটনাস্থল সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ডাব সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

ঘটনার দিন সকালে তিনি ভান্ডারা গ্রামের এক ডাব গাছ মালিকের কাছ থেকে ৪ টি ডাব কিনে নেন। এদিন নিজেই ডাব পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com