শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
৩৭

গত শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পুর্নাঙ্গ নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন এবং নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পন সম্পন্ন হয়েছে। ২০২৬ থেকে ২০২৭ পর্যন্ত, দুই বছর মেয়াদি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী এবাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রদ্যুন্ন চন্দ্র।

এলামনাই এসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে যথাক্রমে মোঃ নজরুল ইসলাম, সাইয়েদা শিরিন সুলতানা এবং জিয়াউল আলম, যুগ্ম সেক্রেটারি সালাউদ্দিন মুরাদ, অতিরিক্ত সেক্রেটারি এ জেড এম ওবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী, সহ সংগঠনিক সম্পাদক, রতন বড়ুয়া, এডুকেশন সেক্রেটারি
আমিনুল হক, তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রুনা কোরেশী। নির্বাহী সদস্য অর্থাৎ মেম্বার এট লার্জ হিসেবে নির্বাচিতরা হলেন ওলিউর রহমান, মোস্তফা কামাল, মাইকেল মহসিন, রেজাউল চৌধুরী, লুৎফুর রহমান এবং মোঃ আফতাব।
দুই বছর মেয়াদি উপদেষ্টা পরিষদে যারা স্থান পেয়েছেন তারা হলেন মোঃ কামরুল হাসান, এস এম হাসান ইকবাল, ইকবাল আহমেদ অরবিন্দু চৌঃ মৃদুল, সালা উদ্দিন আহমেদ, মিল্টন বড়ুয়া, সাহেদুল ইসলাম এবং সৈয়দ মঈন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর অধীনের বিভিন্ন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের যাত্রা ২০২২ সালে। গত ৩ মেয়াদে টানা ৬ বছর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাধারণ সম্পাদক সৈয়দ মইন ও মোহাম্মদ লুৎফুর রহমান দায়িত্ব পালন করে আসছিলেন। ৬ বছর পর ক্ষমতার পালা বদলের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান’সহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন, কমিউনিটিতে শিক্ষা মুলক কার্যক্রম ও নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির সাথে যোগসূত্র স্থাপনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এলামনাই এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী সভাপতি সৈয়দ মইন, নব নির্বাচিত সভাপতি কাজী এবাদুল ইসলাম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দ্র ছাড়াও উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী পরিষদের বিদায়ী ও নবাগত সদস্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন মোহাম্মদ কামরুল হাসান, শাহেদুল ইসলাম, ইকবাল আহমদ, মিল্টন বড়ুয়া, মাইকেল মহসিন, রেজাউল করিম চৌধুরী, সালাউদ্দিন মুরাদ, আবুল কালাম, নজরুল ইসলাম, রুনা কোরেশী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com