শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় পার্টির প্রার্থী হলেন ‘দশ টাকায় ইলিশ, এক টাকায় মাংস’ দেওয়া রায়হান জামিল

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় পার্টির প্রার্থী হলেন ‘দশ টাকায় ইলিশ, এক টাকায় মাংস’ দেওয়া রায়হান জামিল
১১৫

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের আলোচিত সমাজসেবক মুফতি রায়হান জামিল। ব্যতিক্রমী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে এই আসনের প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার কার্যক্রম চালিয়ে আসছিলেন। তবে দেশ ও মানবতার বৃহত্তর স্বার্থে জাতীয় পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রার্থীতা ঘোষণার প্রতিক্রিয়ায় রায়হান জামিল বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।”

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ফরিদপুর-৪ আসনে পরিচিত মুখ। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ বিতরণ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন। এছাড়াও নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে।

স্থানীয়রা মনে করছেন, তার এসব মানবিক ও ব্যতিক্রমী কর্মকাণ্ড নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং ফরিদপুর-৪ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com