শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
১০৩

গাইবান্ধায় দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে গাইবান্ধা প্রেসক্লাব(কাঁচারী বাজার) মিলনায়তনে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে , কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, দৈনিক প্রতিপক্ষের জেলা প্রতিনিধি আ.স.ম রেজাউন্নবী রাজু, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি জোবায়ের আলী, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, দৃক নিউজ ও ফোকাস বাংলার জেলা প্রতিনিধি কুদ্দুস আলম, ঢাকা টাইমস ও চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জাবেদ হোসেন, দৈনিক বাংলাদেশ বার্তার জেলা প্রতিনিধি রজতকান্তি বর্মন।

দৈনিক অর্জনের জেলা প্রতিনিধি আব্দুল মান্নান চৌধুরী সাপ্তাহিক গাইবান্ধার বুকের সম্পাদক ও প্রকাশক শামসুজ্জোহা, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, ষ্টার নিউজের জেলা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, দৈনিক একাত্তর বাংলাদেশের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী মুসা, ইত্তেফাকের গাইবান্ধা জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা সহ অনেকে।

বক্তারা বলেন, ইত্তেফাক একটি জনপ্রিয় পত্রিকা। এই পত্রিকাটি ৭৩ বছর পদার্পণ করেছে। বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে ও যেকোনো আন্দোলন সংগ্রামে দৈনিক ইত্তেফাক এর ভূমিকা নিয়ে ভুয়সী প্রশংসা করেন। বক্তারা, ইত্তেফাক পত্রিকার সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com