শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম ,জামালপুর প্রতিনিধি:   |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত
৬৩

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ৬নং ভাটারা ইউনিয়নে ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়েছে ভাটারা প্রিমিয়ার লীগ (BPL)। টানা ছয়টি সফল সিজন শেষে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭।

সিজন-৭ উপলক্ষে ভাটারা স্কুল এন্ড কলেজের হলরুমে ৬ টি দলের জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। ড্রাফট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আয়োজক কমিটির সদস্য, দলীয় মালিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

ড্রাফটের মাধ্যমে বিভিন্ন দলের জন্য খেলোয়াড় নির্বাচন করা হয়। এবারের আসরে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন করায় টুর্নামেন্টটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আয়োজক কমিটি জানায়, ভাটারা প্রিমিয়ার লীগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি স্থানীয় যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার একটি কার্যকর উদ্যোগ। সিজন-৭ সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আগামী শিগগিরই নির্ধারিত মাঠে সিজন-৭ এর খেলা শুরু হবে বলে জানানো হয়। এ টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com