শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবায় তীব্র শীতের প্রভাব, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

মোঃ শিমুল রানা,কসবা উপজেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া):   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবায় তীব্র শীতের প্রভাব, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
৭০

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই দুর্যোগময় সময়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। শীতবস্ত্র বিতরণসহ সামাজিক ও সরকারি উদ্যোগ নেওয়া হলে কষ্ট কিছুটা লাঘব হতে পারে। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার এই চ্যালেঞ্জ মোকাবেলায় কসবা উপজেলার মানুষ এখন উষ্ণ দিনের প্রত্যাশায় রয়েছেন।

জানা যায় চলতি ডিসেম্বর মাসেই কসবা ব্লাড ফাউন্ডেশন ও বিজিবির উদ্যোগে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমসহ কিছু স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন কসবায় অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে, যা স্থানীয়দের মধ্যে আনন্দ এবং কৃতজ্ঞতা সৃষ্টি করেছে। অসহায়রা এই সহায়তা পেয়ে অনেক খুশি। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে, এবং কৃষিখাতেও প্রভাব পড়েছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, অতিরিক্ত কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা, শাকসবজি ও অন্যান্য ফসলে রোগের আশঙ্কা দেখা দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com