মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি: | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির নির্বাহী সদস্য কবির আহমেদ ভূঁইয়া।
এর আগে এই আসনে প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য হিসেবে বিএনপি পক্ষ থেকে মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। বিএনপি নতুন করে আবার দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে কবির আহমেদ ভূঁইয়াকে। এ বিষয়ে মুশফিকুর রহমানের অবস্থান কিংবা তিনি দলীয় সিদ্ধান্তের বিষয়ে কোনো বক্তব্য দেবেন কি না—সে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হয়নি। বিএনপির দলীয় নীতিগত অবস্থান অনুযায়ী এ বিষয়ে এখনো কোনো প্রকাশ্য আলোচনা হয়নি বলেও জানা গেছে।
জানা যায়, গত রোববার (২১ ডিসেম্বর) কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। এ উপলক্ষে কসবা ও আখাউড়া এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিকে, ২৭ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কবির আহমেদ ভূঁইয়ার অনুকূলে বিএনপিরমহাসচিব এর স্বাক্ষরিত একটি মনোনয়ন প্রদান করা হয়। দলীয় সূত্রগুলো জানিয়েছে, এই স্মারকলিপি প্রদানই প্রমাণ করে যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কবির আহমেদ ভূঁইয়াই ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী হতে পারেন।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং আসন্ন নির্বাচনে দল কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com