শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওমান বুদ্ধ পরিষদের উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমান বুদ্ধ পরিষদের উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত
৩২৬

ওমান বুদ্ধ পরিষদের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক আনন্দঘন বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এই বনভোজন পরিণত হয় এক মিলনমেলায়। পরিবার-পরিজনসহ বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বুদ্ধ পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব (BSC)-এর ইঞ্জিনিয়ার্স উইং-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Lion Engr. Nickson Barua। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের ভাইস প্রেসিডেন্ট Engr. Shilabra Barua এবং সাধারণ সম্পাদক জনাব রাজু বড়ুয়া। বনভোজন উপলক্ষে শিশু-কিশোরদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়।

প্রবাসজীবনের ব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে Lion Engr. Nickson Barua বলেন, “প্রবাসে থেকেও আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধন অটুট রাখতে ওমান বুদ্ধ পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে।” অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথি ও সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com