শিশুর মানসিক বিকাশে পরিবারের ভুমিকাঃ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
শিশুর মানসিক বিকাশে পরিবার গুরুপ্তপূর্ণ ভুমিকা পালন করে থাকে, কারণ পরিবারিই শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সে ভালোবাসা, নিরাপত্তা, সামাজিকতা এবং মৌলিক আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে। বাবা-মা প্রথম শিক্ষক হিসাবে শিশুর আত্মবিশ্বাস তৈরি ও আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার ভিত্তি স্থাপন করেন যা একজন শিশু সুস্থ ও ভারসাম্যপূর্ণ মানসিক বিকাশের জন্য অত্যাবশ্যক। একটি সুস্থ পারিবারিক পরিবেশ শিশুকে আত্নবিশ্বাস, সহানুভূতি ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে সাহায্য করে যা তার পরবর্তি জিবনে সামাজিক ও মানসিক সুস্থা চাবিকাঠি হিসাবে কাজ করে।
.
শিশুর মানসিক বিকাশে পরিবারের নিম্ন লিখিত ভূমিকা প্রভাবিত করেঃ
নিরাপত্তা ও আবেগিক সমর্থনঃ শিশুর জন্য পরিবার একটি নিরাপদ আশ্রয়স্থল যেখানে ভয় রাগ আন্দন দুঃখ ইত্যাদি আবেগ প্রকাশ করতে পারেন। এবং সেগুলো নিয়ন্ত্রণের কৌসল সেখে
সামাজিকী করণের ভিত্তিঃ শিশুরা পরিবারে পরস্পারিক সম্পর্কের মাধ্যমে সেখে কিভাবে অন্যদের সাথে মিশতে হয়, বন্ধুত করতে হয় এবং সম্পর্ক তৈরি টিকিয়ে রাখতে হয় যা তাদের সামাজিক বিকাশে ভিত্তি আর এটা একমাত্র সম্ভব যৌথ পরিবারের মাধ্যমে। কিন্তু বর্তমানে একক পরিবারের কারণে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।
জ্ঞানগত বিকাশঃ যৌথ পরিবারের সদস্য বিষেশ করে দাদা-দাদী ফুফু-চাচা এসকল সদস্যদের সাথে নিয়মিত কথা বলা গল্প সুনা ও বলা শিশুর ভাষাজ্ঞান ও চিন্তাভাবনার বিকাশ ঘটায়। একক পরিবারের কারণে বর্তমানে এটাও বাধাগ্রস্থ হচ্ছে।
আত্মমর্যদা ও আত্মবিশ্বাস বৃদ্ধিঃ পরিবার যখন শিশুকে তার কাজের প্রসংসা করে এবং তার মতামতকে গুরুপ্ত দেয়, তখন তার মধ্যে আত্নবিশ্বাস গড়ে ওঠে। এবং এমন কর্মকান্ডের মধ্যে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
তথ্যপ্রযুক্তি সঠিক ব্যবহারঃ বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ পরিবারকে নিশ্চত করতে হবে যেন তথ্যপ্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাস্তব জ্ঞান অর্জন বাধাগ্রস্থ না করে। একসঙ্গে বসে কথা বলা, খেলাধুলা করা, ভ্রমন করা, জরুরী।
পরিশেষে, একটি ইতিবাচক, সহযোগীতামুলক ও সহায়ক পারিবারীক পরিবেশ শিশুর সুস্থ মানসিক বিকাশের জন্য অপরিহার্য যা তাকে একজন আত্মবিশ্বাসী, সামাজিক, নৈতিক এবং মানসিক ভাবে সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।
মোঃ বাবুল আখতার
এম এ (ইংরেজি) বি এড, এম এড (ফার্স্ট ক্লাস)
সিনিয়র ইংরেজি শিক্ষক
মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজ
চেংগুটিয়া, অভয়নগর, যশোর।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com