এ,এম স্বপন জাহান মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ বিশেষ “ডেভিল হ্যান্ট” অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত উপজেলা যুবলীগের সহ-সভাপতি সনদ কুমার (৪৫),চামারদানী ইউনিয়নের চামারদানী গ্রামের করুনাময় সরকারের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার ২৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত বছরের একটি রাজনৈতিক মামলায় চামারদানী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা সনদ কুমার সরকার কে গ্রেপ্তার করা হয়েছে।তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানা যায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com